বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি করলে ব্যবস্থা: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর সবুজবাগের বরদ্দেশরী কালীমাতা মন্দিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুধু প্রশাসনকে দায়ী করলে হবে না। এ বিষয়ে দলের নেতাকর্মীদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাবিবুর রশিদ বলেন, মাদক ব্যবসায়ীদের যারা প্রশ্রয় দেন, তাদেরও চিহ্নিত করা হবে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।