হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৮১ সামরিক অভিযান, দাবি ইয়েমেন সরকারের
ইরান-সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১৮১টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেন সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।
ইয়েমেন সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, ড্রোন, কামান ও রকেট লঞ্চার ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি দাবি করেন, এসব হামলায় হুতিদের কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা বা হামলার স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগরে সৌদি আরবগামী জাহাজ চলাচলে হুতিদের অবরোধ ঘোষণাকে কেন্দ্র করে ইয়েমেনে সংঘাত আবারও তীব্র হয়েছে।