রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশডেমরায় বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, আটক ১

ডেমরায় বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, আটক ১

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেমরায় বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, আটক ১

রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তের অংশ হিসেবে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে দুটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।


খবর পেয়ে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে একটি বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে। অপর বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।


এ ঘটনায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।