সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন জ্যারেড কুশনার

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন জ্যারেড কুশনার

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন জ্যারেড কুশনার

গাজা সংঘাতের অবসান ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুঁজতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার।


সোমবার (১৭ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ইসরায়েল সফরের আগে মিসরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন কুশনার।


বৈঠকে গাজায় যুদ্ধবিরতি, হামাসের অস্ত্র সমর্পণ, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবরুদ্ধ এলাকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


গাজা সংকট সমাধানে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। তবে প্রাথমিকভাবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।


এরপর সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে নতুন সমঝোতার পথ খুঁজতেই কুশনারের এ সফর বলে জানা গেছে। হামাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।


গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরিতে কুশনারের এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।