মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা নির্ধারিত নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা নির্ধারিত নেই: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা নির্ধারিত নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হচ্ছে না এবং এ মুহূর্তে কোনো বৈঠকও নির্ধারিত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে আল-জাজিরা।


পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর রয়েছে এবং এর মাধ্যমে সর্বোচ্চ শক্তি ও কার্যকারিতা বজায় রাখা হয়েছে।


হরমুজ প্রণালীও উন্মুক্ত ও সচল রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জলপথে থাকা মাইনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা নির্ধারিত নেই।