বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বভূমিকম্পের কাঁপুনির মধ্যেই সন্তানের জন্ম দিলেন ইন্দোনেশিয়ার মা

ভূমিকম্পের কাঁপুনির মধ্যেই সন্তানের জন্ম দিলেন ইন্দোনেশিয়ার মা

favicon
ভোরের আলো ডেস্ক:
ভূমিকম্পের কাঁপুনির মধ্যেই সন্তানের জন্ম দিলেন ইন্দোনেশিয়ার মা

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে যখন ঘরবাড়ি, ভবন ও সেতু ধসে পড়ছিল, তখন হাসপাতালের কাঁপতে থাকা কক্ষে সন্তানের জন্ম দেন ৩৯ বছর বয়সী মারিয়া ফ্লোরিডা নোগো কেলেন। ভয়াবহ দুর্যোগের মধ্যেই চতুর্থ সন্তানের মা হয়েছেন তিনি।


ইস্ট নুসা তেংগারা প্রদেশের ভূমিকম্পকেন্দ্রের কাছাকাছি নেগেকেও অঞ্চলের বাসিন্দা মারিয়া। শনিবার ভূমিকম্প আঘাত হানার সময় জটিল গর্ভাবস্থার কারণে তাকে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।


নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই সন্তান প্রসব করাতে হয় মারিয়াকে। গর্ভাবস্থায় জটিলতা দেখা দেওয়ায় মা ও শিশু—দুজনের জীবনই ঝুঁকিতে ছিল। চিকিৎসকদের আশঙ্কা ছিল, প্রসব আরও বিলম্বিত হলে মারিয়ার প্রাণঘাতী খিঁচুনি হতে পারে।


এদিকে ভূমিকম্পের পর হাসপাতাল ভবনটি বারবার কেঁপে উঠছিল। এর মধ্যে বিদ্যুৎ সরবরাহও ছিল অনিয়মিত। এমন প্রতিকূল পরিস্থিতিতে চিকিৎসকদের টর্চের আলো ব্যবহার করে অস্ত্রোপচার সম্পন্ন করতে হয়।


ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত ও প্রচেষ্টায় শেষ পর্যন্ত মা ও নবজাতককে নিরাপদে রাখা সম্ভব হয়েছে।