কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু
কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।
অগ্নিকাণ্ডে আহত ও নিহত বাংলাদেশি নাগরিকদের স্বজনদের সঙ্গে যোগাযোগের সুবিধা এবং প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা দিতে এ হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা পেতে হেল্পলাইনে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
হেল্পলাইনে যোগাযোগের জন্য দেওয়া নম্বরগুলো হলো—মো. ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব (রাজনৈতিক): +৯১ ৮২৭৪৮২১৩৫২।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে +৮৮০১৭১৭২৯১২৬৬ এবং +৯১৯৯০৩৪২৬১১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে হেল্পলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে।