বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালির নজরদারি সেনাবাহিনীর হাতে দিতে চায় ইরান

হরমুজ প্রণালির নজরদারি সেনাবাহিনীর হাতে দিতে চায় ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালির নজরদারি সেনাবাহিনীর হাতে দিতে চায় ইরান

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির পুরো নজরদারি ও নিরাপত্তার দায়িত্ব নিজেদের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই নতুন এই নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


প্রস্তাবটি কার্যকর হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও তল্লাশির একক ক্ষমতা ইরানের হাতে থাকবে। দেশটির সশস্ত্র বাহিনী সরাসরি পুরো কার্যক্রম তদারকি করবে।


ইব্রাহিম রেজাই জানিয়েছেন, যেসব জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে, শত্রুভাবাপন্ন আচরণ করবে কিংবা গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকবে, সেগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।


এ ছাড়া এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপারের ফি বা মাশুল নেওয়ার নিয়মও সশস্ত্র বাহিনী নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি।


ইব্রাহিম রেজাই আরও সতর্ক করে বলেন, বিশ্বের কোনো প্রান্ত থেকে ইরানের ক্ষতি করার চেষ্টা হলে হরমুজ প্রণালিকে ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে তেহরান। এ ক্ষেত্রে দায়ীদের ওপর অতিরিক্ত কর আরোপের পাশাপাশি তাদের জাহাজ বা সম্পদ আটকে রাখার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।


সূত্র: আল-জাজিরা।