বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে: গালিবাফ

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে: গালিবাফ

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে: গালিবাফ

মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিদেশি শক্তিগুলোর প্রভাব কমছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরাক ও ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলাইমানির সংগ্রাম ও আত্মত্যাগের ফলেই মধ্যপ্রাচ্যে এই পরিবর্তন ঘটছে।


গালিবাফের দাবি, নতুন আঞ্চলিক ব্যবস্থায় বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। একই সঙ্গে ‘নদী থেকে সাগর পর্যন্ত’ ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকল্প এখন কেবল একটি ‘অলীক স্বপ্নে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।