শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরানের বিরুদ্ধে নতুন পর্যায়ে যুক্তরাষ্ট্র, অর্থনৈতিক চাপই প্রধান অস্ত্র: ভ্যান্স

ইরানের বিরুদ্ধে নতুন পর্যায়ে যুক্তরাষ্ট্র, অর্থনৈতিক চাপই প্রধান অস্ত্র: ভ্যান্স

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের বিরুদ্ধে নতুন পর্যায়ে যুক্তরাষ্ট্র, অর্থনৈতিক চাপই প্রধান অস্ত্র: ভ্যান্স

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগই এখন যুক্তরাষ্ট্রের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার।


বৃহস্পতিবার (২০ জুলাই) ‘দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স। তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।


ভ্যান্স বলেন, ‘আমরা এখন একটি নতুন পর্যায়ে রয়েছি। এই পর্যায়ে আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। আমরা এই চাপ অব্যাহত রাখব।’


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র পর্যাপ্ত পরিমাণে তেল ও গ্যাস উত্তোলন করতে পারলে দেশের জ্বালানির দাম কিছুটা কমানো সম্ভব হবে। একই সঙ্গে এতে ইরানের ওপরও বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হবে এবং দেশটির কৌশলগত হিসাব-নিকাশে পরিবর্তন আসতে পারে।


তবে ভ্যান্স স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের জবাবে ইরানও মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারে।


তার মতে, চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করে যাওয়াই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কার্যকর কৌশল।