হোয়াইট হাউসের বলরুম নির্মাণে সুপ্রিম কোর্টের সাময়িক অনুমতি
#
হোয়াইট হাউসের বলরুম নির্মাণকাজ এগিয়ে নিতে সাময়িকভাবে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার সাময়িক স্থগিতাদেশ তুলে নিয়ে এ বিষয়ে আদেশ দেন প্রধান বিচারপতি জন রবার্টস।
এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৪০০ মিলিয়ন ডলারের প্রকল্পটি আপাতত এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না।
তবে প্রকল্পটি পুরোপুরি বন্ধের দাবিতে করা একটি মামলা এখনো সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। ফলে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণকে কেন্দ্র করে আইনি বিতর্কের মধ্যেই সর্বোচ্চ আদালত সাময়িকভাবে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পথ খুলে দিয়েছে।