রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র ফের পোস্ট করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র ফের পোস্ট করলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র ফের পোস্ট করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র আবারও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি। তবে এবার পোস্টটির সঙ্গে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।


এক সপ্তাহের মধ্যে একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন ট্রাম্প। এর আগে গত ১৮ আগস্টও তিনি একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।


এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘বর্তমানে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখার কথা বলেন। একই বক্তব্যে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।


এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থানও কঠোর। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকবে।


এর আগে ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। তেহরান আরও হুঁশিয়ারি দিয়েছে, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থে আঘাত হানা হতে পারে এবং হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিও বাধাগ্রস্ত হতে পারে।