সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

favicon
সাইফুল আলম মিরাজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।


রোববার (২৩ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।


পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য দায়িত্ব দেখবেন।


অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণসংক্রান্ত বিষয় দেখবেন।


এ ছাড়া তার দায়িত্বের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও রয়েছে।


পরিপত্রে আরও বলা হয়েছে, দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দায়িত্বগুলো সম্পাপররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনদন করবেন।