শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বমোদি কোণঠাসা, যুদ্ধের ঝুঁকিতে উপমহাদেশ!

মোদি কোণঠাসা, যুদ্ধের ঝুঁকিতে উপমহাদেশ!

favicon
ভোরের আলো ডেস্ক:
মোদি কোণঠাসা, যুদ্ধের ঝুঁকিতে উপমহাদেশ!
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক চাপে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, “মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। হতাশা থেকে তিনি দুঃসাহসিক কোনো পদক্ষেপ নিতে পারেন, আর তা হলে পাকিস্তানও কঠোর জবাব দেবে।”

বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ আরও জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোদির মিত্র দেশগুলোও তার পাশে না-ও থাকতে পারে।

তিনি দাবি করেন, চলমান সংঘাতে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ৭৭টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া সাইবার যুদ্ধেও পাকিস্তান এগিয়ে ছিল বলে দাবি করেন তিনি। খাজা আসিফ বলেন, “আমরা ভারতের ডিজিটাল কাঠামো প্রায় অচল করে দিতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতিতে রাজি হয়নি। বরং যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সমর্থনেই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়।