বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলা, প্যারামেডিক নিহত

দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলা, প্যারামেডিক নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলা, প্যারামেডিক নিহত
দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলা, প্যারামেডিক নিহত**

দক্ষিণ লেবাননে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে নাবাতিহ গভর্নরেটের কেফার রুম্মান শহরে এ হামলা চালানো হয়।

নিহত ব্যক্তির নাম আলী শাহরুর। তিনি প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লেবাননভিত্তিক আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কেফার রুম্মান শহরে চলন্ত অ্যাম্বুলেন্সটিকে সরাসরি লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়। হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, হামলার বিষয়ে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।