মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ১১৫ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ১১৫ ফিলিস্তিনি

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ১১৫ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শরণার্থী শিবির ও চিকিৎসাকেন্দ্রগুলোর ওপর নিয়মিতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশেষ করে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক হামলায়।

এছাড়া গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ’র দক্ষিণ-পূর্ব এলাকায় তেল আবিবের বাহিনী গোলাবর্ষণ চালিয়েছে। আল-আকসা শহীদ হাসপাতালের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা চালানো হলে বহু মানুষ আহত হন।

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। একটি ড্রোন হামলায় নিহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া খান ইউনুসের পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার সময় একটি চলন্ত গাড়িতে হামলায় দাদা ও তাঁর দুই নাতি প্রাণ হারান।