বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সহযোগিতায় বিশ্বে স্থিতিশীলতা জোরদার করতে পারে: পুতিন

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সহযোগিতায় বিশ্বে স্থিতিশীলতা জোরদার করতে পারে: পুতিন

favicon
ভোরের আলো ডেস্ক:
রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সহযোগিতায় বিশ্বে স্থিতিশীলতা জোরদার করতে পারে: পুতিন

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বিশ্বে স্থিতিশীলতা জোরদার করতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দেশের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


পুতিন বলেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।


রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগেই বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছিল বলে জানান পুতিন।


বহুল আলোচিত ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্বও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অভিন্ন।


এদিকে উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের তিনটি বৃহৎ দেশের নেতারা এ বৈঠকে বসেছেন। তার ভাষ্য অনুযায়ী, দেশ তিনটির হাতে বিশ্বের সবচেয়ে বড় তিনটি পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে।


ত্রিপক্ষীয় এ বৈঠককে ইতিহাস সৃষ্টির ঘটনা বলেও অভিহিত করেন ট্রাম্প।