বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › মিয়ানমারে ১০ হাজারের বেশি রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক আদালত

মিয়ানমারে ১০ হাজারের বেশি রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক আদালত

favicon
ভোরের আলো ডেস্ক:
মিয়ানমারে ১০ হাজারের বেশি রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক আদালত

মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, যৌন সহিংসতা ও গণউচ্ছেদের প্রমাণ পাওয়া গেছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রায় পড়া শুরু করেন।


রায়ের পর্যবেক্ষণে বলা হয়, রোহিঙ্গাদের ওপর শুধু নারী নয়, শিশুদেরও ব্যাপক সহিংসতার শিকার হতে হয়েছে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে।


আদালত আরও উল্লেখ করেন, মামলার তদন্তে তথ্য-প্রমাণ সংগ্রহ ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে মিয়ানমারের রাজধানী নেইপিদো চরম অসহযোগিতা করেছে।


২০১৯ সালের নভেম্বরে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল শুনানি শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুসন্ধানকারী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিস্তারিত তথ্য নথিবদ্ধ করেছে।


আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। তবে আদালতের রায়ের পর সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধানও নেই।


উল্লেখ্য, ২০১৭ সালের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্মূল করতে ব্যাপক নৃশংসতা চালানো হয়। এসব অভিযানের নেতৃত্বে ছিলেন দেশটির বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার পর অন্তত ১০ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন।