সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়বনানীতে সিএনজি চালকদের অবরোধে তীব্র যানজট, সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক মুক্ত

বনানীতে সিএনজি চালকদের অবরোধে তীব্র যানজট, সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক মুক্ত

favicon
অনলাইন সংস্করণ
বনানীতে সিএনজি চালকদের অবরোধে তীব্র যানজট, সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক মুক্ত

সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় ৮ ঘণ্টা পর রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনের সড়ক ছেড়ে দিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে মহাখালী-বনানী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে মহাখালী-বনানী সড়কে তীব্র যানজট তৈরি হয়।


বিক্ষোভকারীরা দাবি জানান, জেলা রেজিস্ট্রারকৃত সব সিএনজি অটোরিকশাকে মেট্রোপলিটন এলাকায় চালানোর অনুমতি দিতে হবে। বর্তমানে রাজধানীতে ঢাকা মেট্রোর রেজিস্ট্রারকৃত প্রায় ৩ হাজার সিএনজি চলাচল করে। তবে এর বাইরেও বিভিন্ন জেলা থেকে আগত অনেক সিএনজি রয়েছে।


চালকদের অভিযোগ, মেট্রো এলাকায় চালানোর সময় অন্যান্য জেলার সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তারা চান, এই ধরনের মামলা দেওয়া বন্ধ হোক এবং জেলা সিএনজিগুলোকেও ঢাকায় চলাচলের অনুমতি দেওয়া হোক।


অবশেষে সেনাবাহিনীর মধ্যস্থতায় বিকেল ৮টার দিকে চালকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।