আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ঘোষণা প্রধান উপদেষ্টার
রোজার আগেই অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের পূর্বে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করে।"
এই নির্বাচনকে তিনি ‘নতুন বাংলাদেশ’ গড়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, "এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচন।"
প্রবাসী ও নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন ড. ইউনূস। তিনি বলেন, “এবার আমরা প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছি।”
প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও বলেন, “এবার আমাদের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব—নির্বাচন আয়োজন। এই মহান দিবসে আপনাদের সামনে এ ঘোষণা দিয়ে আমরা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছি।”
তিনি দেশের সকল নাগরিকের উদ্দেশে বলেন, “আপনাদের দোয়া চাই, যেন নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং স্মরণীয় হয়। আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করব।”
আগামীকাল (৬ আগস্ট) থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। এবার সে অধিকার ফিরিয়ে দেওয়ার পালা।