কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
রোহিঙ্গা সংকট মোকাবেলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ’।
আজ রবিবার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে উদ্বোধন হওয়া এ সম্মেলন চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। সম্মেলনের মূল শিরোনাম ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করছে।
আগামীকাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।