শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় নির্বাচন সামনে, আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি

জাতীয় নির্বাচন সামনে, আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি

favicon
ভোরের আলো ডেস্ক:

দেশজুড়ে নির্বাচনি উত্তাপ বাড়ছে। এরই অংশ হিসেবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে।


ইসি আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় অথবা আগামীকাল তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতার আহ্বান জানাবেন সিইসি।


রেওয়াজ অনুযায়ী, আজ নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কমিশন সদস্যরা। একইসঙ্গে আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।