শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ঘোষিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ঘোষিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ঘোষিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যা বা আগামীকাল তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।


গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করবেন সিইসি।


নির্বাচনী রেওয়াজ অনুযায়ী, আজই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে কমিশন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা করেছে ইসি। একই সঙ্গে আরপিও সংশোধন করে সংশ্লিষ্ট গেজেট প্রকাশ করেছে কমিশন।