শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › হাদি হত্যাচেষ্টা: সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

হাদি হত্যাচেষ্টা: সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হত্যাচেষ্টা: সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শনিবার ডিএমপির ওয়েবসাইট ডিএমপি নিউজ-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে জানা গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও তথ্য দেওয়া যাবে।


তথ্য দেওয়ার জন্য ডিএমপি যে নম্বরগুলো প্রকাশ করেছে সেগুলো হলো—

উপ-পুলিশ কমিশনার (ডিসি), মতিঝিল: ০১৩২০০৪০০৮০

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন থানা: ০১৩২০০৪০১৩২

জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯


ডিএমপি জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তদন্তে সহায়ক তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।


উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।