সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শিক্ষকদের সম্মান ও অবদান স্মরণে বিশ্ব শিক্ষক দিবস আজ

শিক্ষকদের সম্মান ও অবদান স্মরণে বিশ্ব শিক্ষক দিবস আজ

favicon
সাইফুল আলম মিরাজ
শিক্ষকদের সম্মান ও অবদান স্মরণে বিশ্ব শিক্ষক দিবস আজ

একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করার মহান দায়িত্ব পালন করেন শিক্ষকরা। মেধার বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষা এবং জীবনের সঠিক পথচলার দিকনির্দেশনা দিয়ে তারা গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্ম। তাই শিক্ষকদের বলা হয় ‘মানুষ গড়ার কারিগর’।


আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদান স্মরণে প্রতিবছর দিবসটি পালিত হয়। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত দেশগুলোতে দিবসটি পালন হয়ে আসছে।


বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশে সরকারি উদ্যোগেও দিবসটি পালন করা হচ্ছে।


ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে ১৯৯৩ সালে প্যারিসে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিক্ষক দিবস পালন শুরু হয়।


ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্য নির্ধারণ করে দিবসটি পালিত হয়ে আসছে। শিক্ষা বিস্তার, শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষা এবং সমাজ ও জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি সম্মান জানানোই দিবসটির মূল উদ্দেশ্য।