সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন ফের নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন ফের নামঞ্জুর

favicon
ভোরের আলো ডেস্ক:
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন ফের নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।


সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।


আদালতে ডনের পক্ষে অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।


এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে ডনকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি।


প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। পরে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


মামলায় সামিরা হকের পাশাপাশি আসামি করা হয়েছে তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।