ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নেপাল নির্বাচন কমিশনের একজন কমিশনারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।
এ ছাড়া নির্বাচন পরিচালনায় প্রযুক্তির ব্যবহারসহ পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।