বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সুইস নাগরিকের অর্থ পাচারের মামলায় আমিরাতের তথ্য চাওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস

সুইস নাগরিকের অর্থ পাচারের মামলায় আমিরাতের তথ্য চাওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
সুইস নাগরিকের অর্থ পাচারের মামলায় আমিরাতের তথ্য চাওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস

সংযুক্ত আরব আমিরাত থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগের অভিযোগে এক সুইস নাগরিকের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে তথ্য চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


বুধবার (৭ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।


সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা কামনা করেন আমিরাতের রাষ্ট্রদূত।


অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


এ ছাড়া দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়।