সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে নান্নু গ্রেফতার, মোট আটক ৮

সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে নান্নু গ্রেফতার, মোট আটক ৮

favicon
অনলাইন সংস্করণ
সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে নান্নু গ্রেফতার, মোট আটক ৮

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।


রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


নান্নু সেই চারজনের একজন, যাকে ভাইরাল হওয়া ভিডিওতে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগের মাথায় আঘাত করতে দেখা গেছে।


এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।


প্রসঙ্গত, গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে সন্ত্রাসীরা।


এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরদিন নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।


স্থানীয়রা প্রাথমিকভাবে চাঁদাবাজিকেই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে মনে করছেন।