বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশস্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে মৃত্যু, উত্তরার দুর্ঘটনায় গাংনীর রজনীর শেষযাত্রা সম্পন্ন

স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে মৃত্যু, উত্তরার দুর্ঘটনায় গাংনীর রজনীর শেষযাত্রা সম্পন্ন

favicon
অনলাইন সংস্করণ
স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে মৃত্যু, উত্তরার দুর্ঘটনায় গাংনীর রজনীর শেষযাত্রা সম্পন্ন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের একজন মেহেরপুরের গাংনী উপজেলার রজনী খাতুন (৩৭)। তিনি মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে।


গতকাল সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে তিনি প্রাণ হারান।


রজনী খাতুনের ভাই আশিক জানান, তার বোনের স্বামী জহুরুল ইসলাম ঢাকায় চাকরির সুবাদে উত্তরা এলাকায় বসবাস করতেন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।


প্রতিদিনের মতো গতকালও স্কুল ছুটির পর মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী। ঠিক সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে ভাগ্যক্রমে তার মেয়ে ঝুমঝুম প্রাণে বেঁচে গেছে।


রজনীর মরদেহ আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার সাদিপুরে তার শ্বশুরবাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।


এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।