১০ লাখ টাকা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা দাবির সময় আটক
রাজধানীর গুলশানে একটি বাসায় চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়কসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় প্রথমে ১০ লাখ টাকা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা দাবি করার সময় তারা ধরা পড়ে।
আটককৃতরা হলেন:
মো. সাকাদাউন সিয়াম (২২)
সাদমান সাদাব (২১), নাটোরের লালপুরের বাসিন্দা
মো. আমিনুল ইসলাম (১৩), বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র
ইব্রাহীম হোসেন মুন্না (২৪), চাঁদপুরের রামদাসদী গ্রামের বাসিন্দা
আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫), সেনবাগ উপজেলার বাসিন্দা, বর্তমানে ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাসরত
জানা গেছে, ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। সিয়াম ও সাদাব সংগঠনের সদস্য।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী ও অভিযুক্তরা থানায় রয়েছে। অভিযোগ লেখা শেষ হলেই তাদের গ্রেপ্তার দেখানো হবে।