বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশকালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ শেষ কিশোরের লাশ উদ্ধার

কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ শেষ কিশোরের লাশ উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ শেষ কিশোরের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভাঙ্গার জাঙ্গাল এলাকার মকস বিলে নৌকাডুবিতে নিখোঁজ থাকা শেষ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে স্থানীয়রা বিলের কচুরিপানার পাশ থেকে মেহেদী হাসান (১৮)-এর মরদেহ উদ্ধার করে।


মেহেদী উপজেলার কারুল সুরিচালা এলাকার শফিক মিয়ার ছেলে।

এর আগে, একই ঘটনায় নিখোঁজ হওয়া তার দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়।


জানা গেছে, গত শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে মকস বিলে ঘুরতে গিয়ে একটি নৌকা ভাড়া নেন।

নৌকাটি বিলের মাঝখানে পৌঁছালে তীব্র বাতাসে উল্টে যায়, ফলে তিনজন পানিতে তলিয়ে যান।


খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

শনিবার সকালে প্রথম উদ্ধার করা হয় সাভারের শিমুলিয়া ইউনিয়নের রফিকুল ইসলাম (১৮)-এর লাশ।

বিকেলে উদ্ধার হয় মেহেদীর আরেক বন্ধু, কারুল সুরিচালার শিমুল (১৯)-এর লাশ।


অবশেষে, রোববার সকালে স্থানীয়রা বিলের মধ্যে ভেসে থাকা মেহেদীর লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তার স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।