শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমজাতীয়সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায়।