শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজা সিটি দখলে ইসরায়েলের স্থল অভিযান, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

গাজা সিটি দখলে ইসরায়েলের স্থল অভিযান, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

favicon
অনলাইন সংস্করণ

গাজা সিটি দখলের লক্ষ্য নিয়ে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। উপত্যকাজুড়ে এই অভিযানে বুধবার (২০ আগস্ট) প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৮১ ফিলিস্তিনি। খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


শাতি শরণার্থী শিবিরে চালানো হামলায় শিশু-নারীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া জয়তুন ও জাবালিয়া এলাকায় নির্বিচার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। বর্তমানে জয়তুনে দুটি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলের পদাতিক বাহিনী।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পরিকল্পিত এই মিশনের এটি কেবল প্রাথমিক ধাপ। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ অভিযানের অনুমোদন দেন। তিনি আরও জানান, সেপ্টেম্বরের শুরুতেই গাজা সিটি দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হবে। এরই মধ্যে ফিলিস্তিনিদের ওই অঞ্চল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া বুধবার গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের ওপরও আরেকটি হামলা চালানো হয়। এতে আরও ৩০ জন নিহত হন।