শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশির প্রত্যাবাসন

favicon
অনলাইন সংস্করণ
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস (ত্রিপোলি), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তারা মানবপাচারকারীদের হাতে আটকা পড়ে নানা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন।


অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, দেশে ফেরত আসাদের কিছু আনুষ্ঠানিকতা চলছে, সব প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যাতে বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানো যায়।


বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের অভ্যর্থনা জানান আইওএম কর্মকর্তারা।