শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ চুক্তি

বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ চুক্তি

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ চুক্তি

বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর হবে। একইসঙ্গে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এ পর্যন্ত ৩১টি দেশের সঙ্গে এমন ভিসামুক্ত ভ্রমণ সুবিধার চুক্তি করেছে বাংলাদেশ।


এসময় তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা ফেরত আনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ব্যাংকসহ দেশীয় বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনগুলো এ নিয়ে কাজ করছে। তবে পুরো অর্থ ফেরত আনতে কয়েক বছর সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।


শফিকুল আলম বলেন, বর্তমান সরকার আশানুরূপ অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ আগস্ট কক্সবাজার সফরে যাবেন।


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কার কার্যক্রমে প্রতিটি মন্ত্রণালয় নিজ উদ্যোগে কাজ শুরু করেছে, সংস্কার কমিশনের অপেক্ষায় বসে নেই বলেও জানান প্রেস সচিব।