শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়বিমান দুর্ঘটনায় আহত তাসনিয়া ৩৩ দিন পর মৃত্যুবরণ

বিমান দুর্ঘটনায় আহত তাসনিয়া ৩৩ দিন পর মৃত্যুবরণ

favicon
অনলাইন সংস্করণ
বিমান দুর্ঘটনায় আহত তাসনিয়া ৩৩ দিন পর মৃত্যুবরণ

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ফরিদপুরের মধুখালী থানার বাসিন্দা তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত ২১ জুলাই দুর্ঘটনার পর ৩৭ শতাংশ দগ্ধ হয়ে তাসনিয়াকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। টানা ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৭ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিশু শিক্ষার্থী। এ ঘটনায় অনেকে আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন।