রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বউক্রেন সংকট: রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

উক্রেন সংকট: রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

favicon
অনলাইন সংস্করণ
উক্রেন সংকট: রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইউক্রেন সংকট সমাধানে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তিনি এই সতর্কবার্তা দেন। খবর দ্য গার্ডিয়ান।


ট্রাম্প বলেন, “আমি খুব শিগগির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সেটা হয়তো বড় ধরনের নিষেধাজ্ঞা হবে, ব্যাপক শুল্ক হবে, কিংবা দুটোই হতে পারে। আবার কিছুই নাও হতে পারে, আমরা বলতে পারি—এটা তোমাদের লড়াই।”


তিনি জানান, ইউক্রেনে রাশিয়ার হামলায় একটি মার্কিন কারখানায় আগুন লাগার ঘটনায় তিনি অসন্তুষ্ট, যেখানে কয়েকজন কর্মী আহত হয়েছেন।


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করছে যেন পুতিনের সঙ্গে তার বৈঠক না হয়। যদিও ট্রাম্প বলেছিলেন, আলাস্কার বৈঠকের পর তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলে পুতিন-জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা শুরু করেছেন।


তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এনবিসিকে জানিয়েছেন, “এখনো কোনো বৈঠকের পরিকল্পনা নেই। উপযুক্ত আলোচ্যসূচি তৈরি হলে পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি। কিন্তু এখনো সেই এজেন্ডা প্রস্তুত নয়।”


বিশ্লেষকদের মতে, মস্কোর এই অবস্থান ট্রাম্পের জন্য ধাক্কা হিসেবে এসেছে, কারণ তিনি দাবি করেছিলেন মস্কো ও কিয়েভকে আলোচনার টেবিলে আনতে তিনি কূটনৈতিক অগ্রগতি অর্জন করেছেন।


শান্তি প্রক্রিয়া ধীরগতিতে এগোনোয় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও সাংবাদিকদের আলাস্কায় পুতিনের সঙ্গে তোলা ছবি দেখান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পুতিন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আসতে চান।