বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শেষকৃত্য আজ ঢাকায়

জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শেষকৃত্য আজ ঢাকায়

favicon
অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শেষকৃত্য আজ ঢাকায়

নিহত জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নাতদন্ত শেষে ঢাকায় আনা হচ্ছে। এরপর রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা বিভুরঞ্জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মেডিকেল অফিসারের বরাতে জানানো হয়েছে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রামের বাড়ি পঞ্চগড় হলেও সৎকার রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে করা হবে।

বিভুরঞ্জনের মরদেহ গত শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এর আগে তিনি একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষন্নতা ও বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ প্রকাশ করেছিলেন।