বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

favicon
অনলাইন সংস্করণ
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকটি বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকটি নির্ধারিত সময়ে শুরু হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।


এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে সময় আলোচনায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন প্রসঙ্গ।


বৈঠকে ড. ইউনূস স্পষ্ট করে জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটি জাতির জন্য হবে অত্যন্ত বিপজ্জনক।”