বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার

গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার

favicon
অনলাইন সংস্করণ
গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার

শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে গাফিলতি ও দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগে তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।


অভিযুক্তরা হলেন— টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।


ফেসবুকে প্রধান উপদেষ্টার পেজ থেকে জানানো হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত, গাজীপুর এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে দায়ের হওয়া মামলার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে, তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রেড নোটিশের অনুরোধ ইতিমধ্যে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “কারখানা মালিকদের অসহযোগিতা ও শ্রমিকদের অধিকার নিয়ে অবহেলা সহ্য করা হবে না। এর জন্য তাদের জবাবদিহি করতে হবে।