বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ছয় মাসের মধ্যে প্রদানের নির্দেশ হাইকোর্টের

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ছয় মাসের মধ্যে প্রদানের নির্দেশ হাইকোর্টের

favicon
অনলাইন সংস্করণ
এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ছয় মাসের মধ্যে প্রদানের নির্দেশ হাইকোর্টের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চের দেওয়া ১৩ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


গত বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রায় দেন। ওই রায়ে আদালত বলেন, অবসর ভাতা পেতে শিক্ষকদের বছরের পর বছর হয়রানির শিকার হতে হয়। এই ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দিতে হবে।


আদালত আরও মন্তব্য করেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যে সামান্য বেতন পান, সেটিও বিবেচনায় নিতে হবে। অবসর সুবিধা পেতে তাদের আর দ্বারে দ্বারে ঘুরতে দেওয়া যাবে না।