বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পিএসসি সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের হোতা গ্রেপ্তার

পিএসসি সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের হোতা গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
পিএসসি সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের হোতা গ্রেপ্তার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।


বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।


তিনি বলেন, মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেশনের নামে প্রশ্ন সরবরাহ করতেন। অভিযুক্তরা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অসংখ্য পরীক্ষার্থীর কাছ থেকে অর্থ নিয়েছেন। এ সংক্রান্ত সব স্টেটমেন্ট ও প্রমাণ সিআইডির হাতে রয়েছে।


জাহিদুল ইসলাম জানান, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া একটি পেজের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়। প্রযুক্তির সহায়তায় তাকে জামালপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়। টাকা প্রদানকারীরা ইনবক্স ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।


এ ঘটনায় পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন।