বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করে পুনর্গঠন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করে পুনর্গঠন

favicon
অনলাইন সংস্করণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করে পুনর্গঠন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ একীভূত করে নতুনভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করেছে সরকার।


বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’–এর প্রদত্ত ক্ষমতাবলে দুটি বিভাগকে একীভূত করা হয়েছে। গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫ জারি করে রুলস অব বিজনেসে সংশোধন এনেছেন।


উল্লেখ্য, কাজের সুবিধার জন্য ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করা হয়— একটির নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং অপরটির নাম সুরক্ষা সেবা বিভাগ।


জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।


অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে ছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।