বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দক্ষিণ এশিয়ার গবেষণায় সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

দক্ষিণ এশিয়ার গবেষণায় সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ এশিয়ার গবেষণায় সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের বিকে স্কুল অব রিসার্চ এবং শ্রীলঙ্কাভিত্তিক সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) যৌথভাবে কাজের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টায় অনলাইনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, তাইওয়ানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ গবেষকরা অংশগ্রহণ করেন।


চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, পলিসি অ্যাডভোকেসি এবং তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেবে। এগুলো দক্ষিণ এশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।


বিকে স্কুল অব রিসার্চ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজন কুমার বলেন, “এই সমঝোতা আমাদের গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ গবেষকদের কণ্ঠস্বর আরও জোরালো করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


সিএফইপির চেয়ারম্যান পাসান বিজয়াবর্ধনা বলেন, “দক্ষিণ এশিয়া আজ বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই সমঝোতা যৌথ গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করবে এবং নীতি প্রণয়নে সরাসরি ভূমিকা রাখবে।”


চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা প্রকল্প, প্রশিক্ষণ কর্মশালা, নীতি-সংলাপ, সেমিনার ও সম্মেলন আয়োজন করবে। এছাড়া যৌথভাবে নীতি সংক্ষেপ এবং গবেষণা প্রবন্ধ প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।