বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না: উপদেষ্টা পরিষদ

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না: উপদেষ্টা পরিষদ

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না: উপদেষ্টা পরিষদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমীতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।


প্রেস সচিব বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল হলে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে তিনি সরকারি চাকরিতেও থাকতে পারবেন না।


তিনি আরও জানান, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। বাকি ১০টি কমিশনের ৩৬৭টি পরামর্শ নিয়েও সরকার কাজ করছে। এ ছাড়া মন্ত্রণালয়গুলো নিজেদের উদ্যোগে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


এ সময় প্রেস সচিব জানান, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন-২০২৫ পরিকল্পনা উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, “আগে এই খাতকে লুটপাটের জন্য ব্যবহার করা হয়েছিল। গত বছর বিদ্যুৎ খাতে ৬৭ হাজার কোটি টাকা সাবসিডি দিতে হয়েছে। তাই সাবসিডি কমানো এবং কম খরচে সহজে সেবা দেওয়ার লক্ষ্যে এ অনুমোদন দেয়া হয়েছে।