বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

favicon
অনলাইন সংস্করণ
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরের ডাসা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস ম্যালকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


ওসি আরও জানান, দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।