বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নভেম্বরেই রোহিঙ্গাদের খাদ্য সহায়তার তহবিল শেষ: ডব্লিউএফপি

নভেম্বরেই রোহিঙ্গাদের খাদ্য সহায়তার তহবিল শেষ: ডব্লিউএফপি

favicon
অনলাইন সংস্করণ
নভেম্বরেই রোহিঙ্গাদের খাদ্য সহায়তার তহবিল শেষ: ডব্লিউএফপি

নভেম্বরের মধ্যেই রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত তহবিল ফুরিয়ে যাবে বলে সতর্ক করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কার্ল স্কাউ। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন।


সম্প্রতি বাংলাদেশ সফরকালে ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্ল স্কাউ জানান, রোহিঙ্গাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। তাদের কাজের সুযোগ নেই, স্থানীয় সমাজে একীভূত হওয়ার সুযোগ নেই, আবার নিরাপত্তাজনিত কারণে রাখাইনেও ফেরা সম্ভব নয়। ফলে তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।


তিনি সতর্ক করে বলেন, “অভিজ্ঞতা থেকে আমরা জানি, যখন সহায়তা কমানো বা বন্ধ করা হয়, তখন মানুষ বেঁচে থাকার জন্য নেতিবাচক উপায় অবলম্বন করে।”


বাংলাদেশের জনগণের উদারতা এবং কক্সবাজারের স্থানীয় সমাজের সহযোগিতার প্রশংসা করে স্কাউ জানান, রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সরবরাহ করা হচ্ছে, তা বাংলাদেশের ভেতর থেকেই সংগ্রহ করা হয়। এতে স্থানীয় অর্থনীতিও উপকৃত হচ্ছে। তবে তহবিল সংকটের কারণে নভেম্বরের পর এ সহায়তা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।


তিনি বলেন, মাসিক ভিত্তিতে ক্যাম্পের সবার জন্য খাদ্য সরবরাহ করা হয়। এটি বন্ধ হলে শুধু ক্ষুধাই নয়, আরও নানা নেতিবাচক প্রভাব পড়বে। অনেকে জীবিকার খোঁজে ক্যাম্প ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হবেন।


তহবিল সংকট মোকাবেলায় ডব্লিউএফপি বিভিন্ন নতুন উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে বলে জানান স্কাউ। তার ভাষায়, “রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত মোট সহায়তার প্রায় ৬০ শতাংশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।”


তিনি আরও বলেন, আসিয়ানভুক্ত দেশ, সৌদি আরব, কাতার, আমিরাতসহ উপসাগরীয় অঞ্চল ও ওআইসির সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ চলছে। “এই সংকটের জন্য রোহিঙ্গারা দায়ী নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাওয়ার অধিকার রাখে তারা।