ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন বিজয়ী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফলাফল প্রকাশ শুরু হয়।
ঘোষিত ফলাফলে:
ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পেয়েছেন ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ও স্বতন্ত্র শামীম হোসেন ৩,৮৮৩ ভোট পান।
জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে শেখ তানভীর বারী হামিম ৫,২৮৩, আবু বাকের মজুমদার ২,১৩১ ও মেঘমল্লার বসু ৪,৬৪৫ ভোট পান।
এজিএস পদে মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হন। ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৫,০৬৪ ভোট।
চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, “ডাকসুতে মডেল ভোট হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আমাদের অনুসরণ করবে।”
হলভিত্তিক ফলাফল (নির্বাচিত অংশ):
অমর একুশে হল: ভিপি সাদিক ৬৪৪, আবিদ ১৪১, উমামা ৯০ ভোট।
সুফিয়া কামাল হল: ভিপি সাদিক ১,২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭ ভোট।
ফজলুল হক হল: ভিপি সাদিক ৮৪১, আবিদ ১৮১ ভোট। জিএস পদে ফরহাদ ৫৮৯, হামিম ৫৮৯, বাকের ৩৪১ ভোট।
শহিদুল্লাহ হল: ভিপি সাদিক ৯৬৬, আবিদ ১৯৯ ভোট। জিএস ফরহাদ ৭৭৩, হামিম ২৪৯ ভোট।
শামসুন নাহার হল: ভিপি সাদিক ১,১১৪, আবিদ ৪৩৪, উমামা ৪০৩ ভোট।
জগন্নাথ হল: ভিপি আবিদ ১,২৭৬, সাদিক ১০, উমামা ২৭৮ ভোট। জিএস মেঘমল্লার ১,১৭০, ফরহাদ ৫, হামিম ৩৯৮ ভোট।
জহুরুল হক হল: ভিপি সাদিক ৮৯৬, আবিদ ৩১৪ ভোট। জিএস ফরহাদ ৬৭০, হামিম ৪০৯ ভোট।
রোকেয়া হল: ভিপি সাদিক ১,৪৭২, আবিদ ৫৭৫ ভোট। জিএস ফরহাদ ১,১২০, হামিম ৪৪৭, বাকের ২৪১, মেঘমল্লার ৭৮০ ভোট।
সলিমুল্লাহ মুসলিম হল: ভিপি সাদিক ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪ ভোট। জিএস ফরহাদ ২৩৭, হামিম ১২৪ ভোট।
বিজয় একাত্তর হল: ভিপি সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট। জিএস ফরহাদ ৭৭৯, হামিম ৪৪২ ভোট।
শেখ মুজিব হল: ভিপি সাদিক ৮৪২, আবিদ ২৩৮, উমামা ৬৯ ভোট। জিএস ফরহাদ ৬৮৩, হামিম ৩০৭, মেঘমল্লার ১২৪ ভোট।
মাস্টারদা সূর্যসেন হল: ভিপি সাদিক ৭৬৯, আবিদ ২১০, উমামা ৬৪ ভোট। জিএস ফরহাদ ৫৬৮, হামিম ২৮৫, মেঘমল্লার ১০৮ ভোট।
জিয়া হল: ভিপি সাদিক ৬৭৪, আবিদ ২৪৮, উমামা ১৫১ ভোট। জিএস ফরহাদ ৫৪৪, হামিম ৩৩৪, মেঘমল্লার ১৭৬ ভোট।
কুয়েত মৈত্রী হল: ভিপি সাদিক ৬২৬, আবিদ ২১০, উমামা ২২৬ ভোট।
ফজিলাতুন্নেসা মুজিব হল: ভিপি সাদিক ৭৪২, আবিদ ২২৭, উমামা ২২৩ ভোট।