জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধি অংশ নেন।
সূত্র জানায়, সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা রক্ষা এবং সনদ বাস্তবায়নের কাঠামোসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ ছিল না। তাই বাস্তবায়নের পথরেখা নির্ধারণে আজকের আলোচনায় ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশ নিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই সনদের মূল দাবি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকের এই আলোচনা ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার ভিত্তি গড়ে তুলতে পারে।